1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

জিমন্যাস্টিকসের দলগত স্বর্ণ যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ আগস্ট, ২০১২
  • ১৫০ Time View

অলিম্পিকে স্বর্ণ পদকের মুখোমুখি লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মহিলা জিমন্যাস্টিকস দলের বিপক্ষে পেরে উঠেনি রাশিয়ান দল। তিনটি ফেনোমেনাল ভোল্ট স্থাপন করে এই ইভেন্টে স্বর্ণ জিতেছে মার্কিন দলটি। আর নর্থ গ্রিনউইচ অ্যারেনায় ষষ্ঠ স্থানে থেকে ইভেন্ট শেষ করেছে আয়োজক গ্রেট বৃটেন।

বাছাই পর্বে বাদ গেছে বৃটেনের দলটি। তবে প্রতিযোগিতার এই ইভেন্টে পদক জয়ের আশা করেনি স্বাগতিকরা। তারপরও এই বিভাগে দেশের পক্ষে সেরা স্কোর করেছে তারা। ব্রোঞ্জ জিতেছে রোমানিয়া। তবে বেদিতে জায়গা হয়নি ২০০৮’র  অলিম্পিকে ইভেন্টের চ্যাম্পিয়ন চীনের।

মহিলা জিমন্যাস্টিকসের এমন ফলাফল রাশিয়ার জন্য হতাশার। কারণ স্বর্ণ পদকের জন্য ফাইনালে সেরা হিসেবে নিজেদের নিয়ে গেছে তারা। আর এই ইভেন্টে স্বর্ণ পদকের লড়াইয়ে এক দশক ধরে তারা পরাজিত করেছে যুক্তরাষ্ট্রকে। কিন্তু লন্ডনে সুবিধা করতে পারেনি রাশিয়া। প্রতিযোগিতার ফাইনাল যখন শুরু হয়েছে তখন ছন্দ পতন ঘটে ২০১০ সালে অল-আরাউন্ড চ্যাম্পিয়ন আলিয়া মুস্তাফিনার। তার পারফরমেন্স কিছুটা অস্বাভাবিক হয়েছে। তিনি স্কোর করেন ১৪.৫৩৩। আর এই স্কোরই ব্যবধান গড়ে দিয়েছে দুই দলের মধ্যে।

যুক্তরাষ্ট্রের মহিলা জিমন্যাস্টিকস দল ১৮৩.৫৯৬ স্কোর করে জেতে স্বর্ণ পদক। আর ১৭৮. ৫৩০ স্কোর নিয়ে রৌপ্য পেয়েছে রাশিয়া। ১৬ বছর আগে আটলান্টা অলিম্পিকেও এই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেঅ যুক্তরাষ্ট্র। এছাড়া ব্রোঞ্জ জয়ী রোমানিয়ার দলের স্কোর ১৭৬.৪১৪। এবং গত আসরের চ্যাম্পিয়ন চীনের স্কোর ১৭৪.৪৩০।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ