1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির

২০ বছর পর ফের একসঙ্গে সানি-আমিশা জুটি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৮০ Time View

দীর্ঘ দুই দশক পর এবার দেখা যাবে বলিউডের দর্শকপ্রিয় জুটি সানি দেওল ও আমিশা প্যাটেলকে। বিশ বছর আগে দেশপ্রেমের ব্লকব্লাস্টার সিনেমা ‘গদর: এক প্রেম কথা’-তে অভিনয় করেছিলেন সানি দেওল ও আমিশা প্যাটেল। আবারও ‘গদর ২’ নিয়ে ফিরছেন এই জুটি।

‘গদর ২’ সিনেমার সিক্যুয়েলের মোশন পোস্টার পোস্ট করেছেন সানি দেওল। আর সেখানেই জানা গেল, ফের আমিশার সঙ্গেই জুটি বাঁধছেন তিনি। সিনেমার পরিচালকও আগের মতো অনিল শর্মাই। সানি দেওল লিখেছেন, ‘দুই দশকের অপেক্ষার অবসান। আপনাদের সামনে তুলে ধরলাম গদর ২-এর মোশন পোস্টার।’ সেই সাথে অভিনেতা বলেন, এটাই হিন্দি সিনেমা জগতের সবচেয়ে বড় সিক্যুয়েল হতে চলেছে।

১৯৪৭-এর দেশভাগ এবং তার পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে এক প্রেমকাহিনি এই সিনেমায় উঠে আসে। ২০০১ সালে পরিচালক অনিল শর্মা দর্শকদের উপহার দিয়েছিলেন সিনেমাটি। গদর সিনেমাতে সানি ও আমিশার ছেলের ভূমিকায় দেখা গিয়েছিল উৎকর্ষ শর্মাকে। ২০ বছর পর তিনিও নতুন রূপে ধরা দেবেন।

এর আগে, সিনেমাটির ২০ বছরের পূর্তিতে পরিচালক জানিয়েছিলেন, তারা অর্থাৎ নায়কের চরিত্রে সানি ছাড়া তিনি কাউকে ভাবতেই পারেন না। আর এবার স্পষ্ট হয়ে গেল যে পুরনো জুটিই ধরা দেবে ‘গদর ২’-এ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ