1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

ইনস্টাগ্রামে ভিডিও দিয়ে ট্রলের শিকার নুসরাত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৪৯ Time View

আলোচনা যেন পিছু ছাড়ছে না নুসরাত জাহানের। সন্তান গর্ভে আসার পর থেকেই তার পিতৃপরিচয় নিয়ে পানি ঘোলা হয়েছে অনেক। যশ দাশগুপ্তকে ‘স্বামী’ হিসেবে স্বীকারও করেছেন নুসরাত জাহান। তবে তা সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকেই বেশ আলোচনায় ছিলেন এই অভিনেত্রী।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দিয়ে ট্রলের শিকার হয়েছেন নুসরাত। ট্রল হওয়াটা যেন নুসরাতের কাছে নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইনস্টাগ্রাম বা ফেসবুকে নুসরাত কিছু আপলোড করলেই নেটিজেনরা বলতে গেলে একেবারে মুখিয়েই থাকেন কটাক্ষ করার জন্য।

এবারও ঠিক এমনই ঘটেছে। বিজয়া দশমীর দিন ইনস্টাগ্রামে ‘আসছে বছর আবার হবে’ লেখা ভিডিও আপলোড করার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা ব্যঙ্গ।

তিনি যে ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেখানে দেখা গেছে, পরনে লাল শাড়ি, মাথায় বেলি ফুলের মালা, গায়ে সোনালি অলংকার। মাথায় লাল টিপ, সিঁথিতে সিঁদুর। এই ভিডিও পোস্ট করে নুসরাত লিখেছেন, আসছে বছর আবার হবে!

এই ভিডিও দেখার পর হইচই পড়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে নুসরাতকে কটাক্ষ করে নেটিজেনরা লিখতে শুরু করেন নানা কথা। কেউ কেউ লেখেন, আসছে বছর আবার বিয়ে হবে! কেউ আবার লিখেছেন, নুসরাত আবার সিঁদুর পরেছেন!

এর আগে পূজার সাজে ছবি পোস্ট করেও ট্রলের শিকার হয়েছেন তিনি। তবে এসব নিয়ে এবারও মুখ খোলেননি নুসরাত জাহান। বরং নেটিজেনদের কটাক্ষকে এড়িয়ে চলতেই ভালবাসেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, যশের জন্মদিনের কেকে নুসরাত স্পষ্টই লিখে দিয়েছিলেন হাজব্যান্ড ও সন্তানের বাবা যশ! তারপর থেকেই যেন নেটিজেনরা আরও বেশি করে শুরু করে দেন যশরত চর্চা। সম্পর্কে লিপ্ত হওয়ার পর যশ ও নুসরাতের এটাই প্রথম পূজা। সঙ্গে তো অবশ্যই রয়েছে ছোট্ট ঈশান। তারও এটা প্রথম পূজা। একেবারে যেন পারফেক্ট ফ্যামিলি। ষষ্ঠী থেকে নবমী প্রায় প্রতিদিনই নতুন নতুন পোশাকে মণ্ডপে ঘুরে বেরিয়েছেন নুসরাত ও যশ। একসঙ্গে ঢাকও বাজিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ