1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

বোরকা পরে শুটিংয়ে গেলেন পরীমণি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৪৫ Time View

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের কালীমন্দির বটতলায় গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন পরীমণি। তবে আগের মতো সাধারণভাবে শুটিং স্পটে যেতে পারেননি নায়িকা। তার যাওয়ার কথা শুনেই সেখানে উৎসুক জনতার ঢল নামে। আর তাই কেউ যাতে চিনতে না পারে সেজন্য কালো বোরকা পরে শুটিং স্পটে যান পরী। নায়িকার সেই ছবিটি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এ প্রসঙ্গে পরীমণি গণমাধ্যমকে বলেন, ‘বোরকা পরা ছবিটি নিয়ে কিছু বলার নেই। কে এই ছবি তুলে ছড়িয়েছে তার কিছুই জানি না। তবে এখন ওস্তাদজি গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে নতুন জার্নি শুরু করেছি। দারুণ গল্পের ছবি। আর ওস্তাদজির সঙ্গে কাজ করাটা আমার জন্য দারুণ অভিজ্ঞতার।’

এর আগে গেলো ১৪ অক্টোবর পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের একটি ছবি ফেসবুকে পোস্ট দিয়ে এ নায়িকা লেখেন, ওস্তাদজি গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’র আখড়া থেকে। ‘দিস পিওর ক্যানডিড ক্লিকড বাই পরী’।

গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’-এ রাবেয়া চরিত্রে হাজির হবেন পরী। এই মিশনে তার সঙ্গী হচ্ছেন নতুন প্রজন্মের অভিনেতা শরিফুল রাজ।

‘গুনিন’-এর গল্পই সম্পূর্ণ আলাদা। কারণ, এটি এ সময়ের গল্প নয়। এখানে প্রায় ৫০ বছরের ঘটনাপ্রবাহ দেখানো হবে। সিনেমাটিতে পরীমণি-শরিফুল রাজ ছাড়াও আরও অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, নায়লা আজাদ নূপুর, দিলারা জামান, শিল্পী সরকার অপুসহ অনেকেই।

প্রসঙ্গত, এর আগে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমায় গ্ল্যামারাস নায়িকার খোলস পাল্টে অভিনেত্রী হিসেবে ধরা দিয়েছিলেন পরী। অন্যদিকে ‘বড় ছেলে’ খ্যাত নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ নামে একটি ওয়েব চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন শরিফুল রাজ। চলতি বছর মুক্তিপ্রাপ্ত ওয়েব চলচ্চিত্রটি দারুণ জনপ্রিয়তা পায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ