1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ

নেপাল থেকে আরেক দুঃসংবাদ নিয়ে ফিরলেন তামিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৫৫ Time View

চোট যেন পিছুই ছাড়ছে না তামিম ইকবালের। হাঁটুর ইনজুরির কারণে প্রায় তিন মাসের মতো বিশ্রামে ছিলেন। যার ফলে বিশ্বকাপ থেকেই নিজেকে সরিয়ে নেন বাঁহাতি এই ওপেনার।

পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে খেলতে গিয়েছিলেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে। কিন্তু সেখান থেকে আরেক দুঃসংবাদ নিয়ে ফিরলেন দেশসেরা ওপেনার। এবার নতুন করে চোট হাতের আঙুলে।

জাগো নিউজকে তামিম নিজেই জানিয়েছেন এই চোটের কথা। তামিম বলেন, ‘বাঁ হাতের আঙ্গুলে ফ্র্যাকচার হয়েছে। আজ সকালের ফ্লাইটে ঢাকা ফিরেছি।’

চোটের যা ধরণ, তাতে কমপক্ষে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তামিমকে। বিশ্বকাপে নেই, এই সময়টায় নিজেকে ফিট করে তুলতে পারতেন। সেই সুযোগটাও নষ্ট হলো।

এখন এই নতুন চোটের পরিচর্যা করে কবে নাগাদ মাঠে ফিরতে পারেন, কবে পূর্ণ ফিটনেস ফিরে পাবেন, অপেক্ষা করতে হবে অনেকটা দিন। ক্যারিয়ারের এই সময়ে এসে যা তামিমের জন্য বড় ধাক্কাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ