1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫০ বছরে পা বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১২
  • ১৫৫ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ৫০ বছরে পা রাখছে বৃহস্পতিবার। এর মধ্য দিয়ে বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার ৪৯ বছর পূর্ণ হতে যাচ্ছে। ১৯৬২ সালের ২ আগস্ট ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রতিষ্ঠিত হয়।

শুরুর দিকে ডিপ্লোমা কোর্সের মাধ্যমে সংবাদিকতা বিভাগের যাত্রা শুরু হয়। এরপর ১৯৭৭ সালে সাংবাদিকতা  বিভাগ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি চালু হয়। পরবর্তীতে নাম পরিবর্তন করে বিভাগের নাম রাখা হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

৫০ বছরে পদার্পণ উপলক্ষে বিভাগের করিডোর, অফিস, সেমিনারসহ বিভিন্ন স্থান এবং মূল অনুষ্ঠানস্থল টিএসসিকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। বেলুন, ফেস্টুন আর ঘণ্টি ঝুলিয়ে সৃষ্টি করা হয়েছে জাকজমকপূর্ণ পরিবেশ।

বৃহস্পতিবার সকালে অপরাজেয় বাংলার পাদদেশে থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে দিবসের কার্যক্রম। বিভাগের সাবেক-বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে এ শোভাযাত্রা টিএসসিতে গিয়ে শেষ হবে।

এরপর দুপুর ১২টায় আলোচনা সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন রয়েছে টিএসসিতে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাংবাদিকতা বিভাগেরই অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আখতার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা স্মৃতিচারণ করবেন। বিকেল টিএসসি মিলনায়তনে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ