1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

১২ বছর পর অ্যাস্টন ভিলার কাছে হারলো ম্যানইউ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৫ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা ভালোই যাচ্ছিলো ম্যানচেস্টার ইউনাইটেডের। জয় আসছিল প্রত্যাশা মাফিক। কিন্তু শনিবার অঘটনের শিকার হলো রোনালদো-ফার্নান্দেসরা। ঘরের মাঠে তাদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। যা ওল্ড ট্রাফোর্ডে ভিলার কাছে ১২ বছরের মধ্যে ম্যানইউর প্রথম হার।

অবশ্য এই হার এড়ানোর সুযোগ পেয়েছিল রেড ডেভিলসরা। কিন্তু যোগ করা সময়ে (৯০+৩) পাওয়া পেনাল্টি থেকে গোল আদায় করে নিতে পারেননি ব্রুনো ফার্নান্দেস। তার নেওয়া শট বারের উপর দিয়ে চলে যায়। তাতে হতাশ হতে হয় ওল্ড ট্রাফোর্ডের দর্শকদের।

তার আগে ৮৮ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন অ্যাস্টন ভিলার ডগলাস লুইস। এ সময় কর্নার থেকে উড়ে আসা বল ডগলাসের মাথা ছুঁইয়ে আড়াআড়িভাবে জালে জড়ায়। এক প্রকার অবিশ্বাস্যভাবে হয় গোলটি।

এর আগে গোলের আরও দুইটি দারুণ সুযোগ পেয়েছিল তারা। কিন্তু সে দুটো থেকে গোল আদায় করে নিতে পারেনি ভিলা। অবশ্য শেষ মুহূর্তের গোলে সুযোগ মিসের আক্ষেপ ঘুচিয়েছে তারা। ঘুচিয়েছে ১২ বছর ওল্ড ট্রাফোর্ডে জয় না পাওয়া আক্ষেপও।

এই হারে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে গেল ম্যানইউ। সুযোগ ছিল জিতে ২ পয়েন্টে এগিয়ে যাওয়ার। ৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তারা আছে চতুর্থ স্থানে। অন্যদিকে সমান ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলা আছে অষ্টম স্থানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ