1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

দেশে ৩ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ৬১৭ ডোজ টিকা প্রয়োগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২ Time View

দেশে এ পর্যন্ত টিকা এসেছে মোট ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ৬১৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুদ আছে ১ কোটি ১১ লাখ ৫৪ হাজার ৪৬৩ ডোজ। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৩১ লাখ ৬৭ হাজার ৯২৪ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৫২ লাখ ৬২ হাজার ৬৯৩ জন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৭৭ হাজার ২৭৪ ডোজ টিকা।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ হাজার ৯৫৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ৮৯ জনকে।

পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৬০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ জনকে।

এ ছাড়া সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ২৭ হাজার ২৭৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ২৮ হাজার ৩৫০ জন।

মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩ হাজার ১৫৫ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ হাজার ২৮২ জনকে।

এ পর্যন্ত সারাদেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার ৮৮৯ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ