1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

বন্ধ হচ্ছে দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৯ Time View

বন্ধ হয়ে যাচ্ছে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্ট। গত ৭ জুলাই মারা যান এ অভিনেতা। কিছুদিন আগেও তার স্বাস্থ্যের খবর জানতে ভক্তরা টুইটারেই চোখ রাখতেন। তবে এবার অ্যাকাউন্টটিই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তার স্ত্রী সায়রা বানু।

মহানায়কের পারিবারিক বন্ধু ফয়জল ফারুকী সামাজিক যোগযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্টে ফয়জল ফারুকী কিংবদন্তি এই তারকার একটা ছবি শেয়ার করে লিখেছেন, ‘অনেক আলাপ-আলোচনা আর চিন্তাভাবনার পর সায়রা বানুজির অনুমতি নিয়ে প্রিয় দিলীপ কুমার সাহেবের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের অপার ভালোবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ।’

বুধবার এই টুইটটি করা হয়েছে। তবে কবে নাগাদ টুইটার অ্যাকাউন্টটি বন্ধ হচ্ছে যে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ