1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

লুকাকুর গোলে জয়ে শুরু চেলসির

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০ Time View

প্রথমার্ধে বিবর্ণ চেলসি জেগে উঠল বিরতির পর। জেনিত সেন্ট পিটার্সবুর্গকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল টমাস টুখেলের দল। স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে জিতেছে চেলসি।

প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষকের কোনো পরীক্ষাই নিতে পারেনি চেলসি। এই সময়ে তাদের একটি শটও ছিল না লক্ষ্যে। ২৩তম মিনিটে কয়েক ডিফেন্ডারকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে পড়েন লুকাকু, কিন্তু শট নিতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ডি-বক্সের বাইরে থেকে হাকিম জিয়াশের নেওয়া শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। একটু পর নিজেদের অর্ধ থেকে বল নিয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের বাধা এড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন আন্টোনিও রুডিগার। কিন্তু এই ডিফেন্ডারের জোরালো শট লক্ষ্যে থাকেনি।

অবশেষে ৬৯তম মিনিটে মেলে গোলের দেখা। সেসার আসপিলিকুয়েতার ক্রসে ডি-বক্সে লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন লুকাকু। দলটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে এটাই তার প্রথম গোল। দুই মিনিট পর দ্বিগুণ হতে পারত ব্যবধান। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে মার্কোস আলোনসোর শট সামান্য বাইরে দিয়ে যায়।

পরের মিনিটে সমতায় ফেরার দারুণ একটি সুযোগ পায় সফরকারীরা। সতীর্থের বাড়ানো বলে ছয় গজ বক্সে ডাইভ দিয়ে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি আর্তেম জুবা। যোগ করা সময়ে লুকাকুর প্রচেষ্টা প্রতিহত হলে ব্যবধান আর বাড়েনি।

গ্রুপের আরেক ম্যাচে মালমোকে ৩-০ গোলে হারায় জুভেন্টাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ