1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ইসরাইলের পাশে অনুশীলনে আপত্তি লেবাননের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুলাই, ২০১২
  • ১৩৮ Time View

ক্যাম্পে পাশাপাশি অনুশীলন করছে অ্যাথলিটরা তাতে মুখ দেখা যাবে না, এটি নিছক কল্পনা ছাড়া কিছু নয়। কিন্তু লন্ডন অলিম্পিকে এমন ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে লেবাননের জুডো দল। বিশেষ করে ইসরাইলী অ্যাথলিটদের পাশে অনুশীলন করার সময় যেন তাদের মুখ দেখা না যায় সেজন্য পর্দা টানানোর দাবি করে অনুশীলন থেকে নিজেদের বিরত রাখে লেবানন।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে আয়োজক বৃটেন চমকে দিয়েছে সারা বিশ্বকে। আর ইসরাইলের বিরুদ্ধে লেবানন জুডো দলের এমন আচরণ প্রতিযোগিতায় রাজনৈতিক বির্তক তৈরি করলো বৈকি। এমন ঘটনার খবর শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরাইলী এক কর্মকর্তা। বলেন, ‘কি? তারা আমাদের দেখবে না। কিন্তু আমাদের গন্ধ নেবে।’

এক্সসেল সেন্টার প্রশিক্ষণ জিমে উদ্বোধনী অনুষ্ঠানের আগে অনুশীলনে যায় ইসরাইল ও লেবানন জুডো দল। কিন্তু একই সময় ইসরাইলীদের পাশে অনুশীলন করতে আপত্তি জানায় লেবনান। এজন্য আয়োজক কমিটি একই ভেন্যুতে দুই দলকে আলাদা অনুশীলন করার জন্য মাঝে পর্দা টানিয়ে দেয়। এর আগে শুরুতে ইরানের কর্মকর্তারা জানিয়ে ছিলেন তাদের অ্যাথলিটরা প্রতিযোগিতা করবে ইরানের বিপক্ষে। কিন্তু পরবর্তীতে এমন মতামতের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তেহরানের কর্মকর্তারা।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জ্যাক রগ আন্তর্জাতিক দলগুলোকে হুঁশিয়ার করে বলেছেন, ‘যদি কোনো অ্যাথলিট ভুয়া চোটের অজুহাতে অন্য দেশের প্রতিযোগীর সঙ্গে খেলতে রাজি না হন তবে তাকে বরখাস্ত করা হবে। সন্দেহজনক অ্যাথলিট রাজনৈতিক কারণে চোটের অভিযোগ এনে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন কিনা সেজন্য একজন স্বাধীন চিকিৎসক থাকবেন যিনি চোট পর্যবেক্ষণ করবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ