1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

সানডে এক্সপ্রেসকে প্রধানমন্ত্রী ‘রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিকভাবে সমাধান করতে হবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুলাই, ২০১২
  • ৯৬ Time View

লন্ডনের সানডে এক্সপ্রেস পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সাক্ষাৎকারে তিনি জাতিসংঘের নেতৃত্বে রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিকভাবে সমাধান করার কথা বলেছেন।

প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক, সানডে এক্সপ্রেসের হোয়াইটহল এডিটর টেড জিওরিকে তিনি এ সাক্ষাৎকার দেন।

ওই সাক্ষাতকারে তিনি রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে ঢুকতে না দেওয়ার কারণ ব্যাখ্যা করেন।
সাক্ষাতকার গ্রহণ শেষে সঙ্গে একান্ত আলাপচারিতায় টেড জিওরি এ কথা জানান।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় (লন্ডন সময় ১২টা) প্রধানমন্ত্রী এ সাক্ষাৎকার দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে প্রখ্যাত এই ব্রিটিশ সাংবাদিক বলেন, ‘‘দীর্ঘ সময়ের সাক্ষাতকালে আমাদের মধ্যে বৈদেশিক সাহায্য, শিশুশ্রম, সন্ত্রাসবাদ, রোহিঙ্গা পরিস্থিতি এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কথা হয়েছে।’’

তিনি জানান, জাতিসংঘের নেতৃত্বে রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিকভাবে সমাধান করার কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বাংলাদেশে গণতান্ত্রিক শাসন অব্যাহত রাখাসহ আরও বিভিন্ন ইস্যু নিয়ে প্রধানমন্ত্র্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান টেড জিউরি।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেওয়া সাক্ষাৎকার কখন প্রকাশ করবে সানডে এক্সপ্রেস, জানতে চাইলে তিনি বলেন, “আশা করছি আগামী রোববারই সাক্ষা‍ৎকারটি প্রচার করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ