1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

১১ দেশ থেকে বাংলাদেশে প্রবেশ বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৫২ Time View

১১ দেশ থেকে বাংলাদেশে প্রবেশ বন্ধ কোভিড টিকার পূর্ণ ডোজ না নিয়ে মালয়েশিয়া, ইরান, স্পেনসহ ১১টি দেশ থেকে বাংলাদেশে ঢোকা যাবে না। নতুন এই বিধিনিষেধ আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর ফলে আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস, ইসওয়াতিনি (সোয়াজিল্যান্ড), জর্জিয়া, ইরান, লিবিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া ও স্পেন থেকে আসা কোনো যাত্রী কোভিড-১৯ টিকার সম্পূর্ণ ডোজ ছাড়া বাংলাদেশে ঢুকতে পারবে না।

এই দেশগুলো থেকে যাত্রার ১৪ দিন আগে কোভিড-১৯ টিকা নেওয়া বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরতে পারবেন। তবে ফেরার পর তাদের ১৪ দিন বাধ্যতামূলকভাবে হোম কোয়ারান্টিনে থাকতে হবে। এসব দেশে থাকা প্রবাসী কর্মীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। এবং এই দেশগুলো থেকে বাংলাদেশি নাবিক ও মেরিন ইঞ্জিনিয়াররা দেশে ফিরতে পারবেন, তবে তাদের প্রয়োজনীয় নথিপত্র দেখাতে হবে। ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইরাক, আয়ারল্যান্ড, কাজাকস্তান, কুয়েত, কিরগিজিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস, পানামা, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনিশিয়া এবং যুক্তরাজ্য থেকে বাংলাদেশ ভ্রমণের বিষয়েও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সোমবার প্রকাশিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নতুন এই বিধিনিষেধে।

যাত্রীদের যাত্রার ১৪ দিন আগে কোভিড-১৯ টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া থাকলে তাদের নিজ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে থাকতে হবে। দেশে আসার পর কারো কোনো লক্ষণ দেখা গেলে তাকে সরকার নির্ধারিত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে। টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া ছাড়া যাত্রীদের সরকার নির্ধারিত হোটেল বা প্রতিষ্ঠানে নিজ খরচে ১৪ দিনের কঠোর প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে থাকতে হবে৷ বিমানবন্দরেই তাদের হোটেল বুকিং বা প্রয়োজনীয় নথি দেখাতে হবে।

এসব দেশের যাত্রীরা বিধি নিষেধের মধ্যে থাকা দেশগুলোতে ট্রানজিট নিতে পারবেন বলেও জানানো হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিধিনিষেধে। ডয়েচ ভ্যালি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ