1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

আর্জেন্টিনার বিপক্ষে দল ঘোষণা ব্রাজিলের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৫৪ Time View

কোপা আমেরিকার ফাইনালে হারের শোধ তোলার দারুণ এক সুযোগই পেয়ে গেছে ব্রাজিল। আসছে মাসেই আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই সেলেসাওদের। সে লড়াইয়ের প্রায় এক মাস আগে দল ঘোষণা করেছেন দলটির কোচ তিতে।

বছর দুই আগে কোপা আমেরিকার সেরা খেলোয়াড় বনেছিলেন দানি আলভেস। সেই আলভেসকেই কিনা চোটের কারণে এবার কোপা আমেরিকায় পায়নি ব্রাজিল। তার শূন্যতা ভালোভাবেই টের পেয়েছে দলটি। চোট থেকে সেরে ফিরেই তিনি জিতেছেন অলিম্পিক সোনা। এবার তার অপেক্ষার পালা শেষ হচ্ছে, তিনি ফিরছেন ব্রাজিল জাতীয় ফুটবল দলে।

ফিরেই কি দারুণ এক মঞ্চ পেয়ে যাচ্ছেন তিনি। দল যেখানে লড়বে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে। সেপ্টেম্বরে এই স্কোয়াড লড়বে তিনটি ম্যাচে, যার একটিতে প্রতিপক্ষ থাকবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

আলভেসের প্রত্যাবর্তনে দলে জায়গা হারিয়েছেন রেনান লোডি। এদিকে রিয়াল মাদ্রিদের মার্সেলোও জায়গা পাননি ২৫ সদস্যের এই দলে। মাঝমাঠে তেমন পরিবর্তন আসেনি দলে। একটা পরিবর্তন আছে আক্রমণভাগে। সেখানে এভারটন সোয়ারেসের জায়গায় দলে ঢুকেছেন লিডস ইউনাইটেডে গেল মৌসুমে দারুণ পারফর্ম করা রাফিনিয়া।

এক নজরে ব্রাজিল দল:

গোলরক্ষক-
অ্যালিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)।

ডিফেন্ডার-
দানি আলভেস (সাও পাওলো), দানিলো (জুভেন্তাস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্তাস), গিলের্মে আরানা (অ্যাটলেটিকো মিনেইরাও), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কিনিওস (পিএসজি), ভেরিসিমো (বেনফিকা), থিয়াগো সিলভা (চেলসি)।

মিডফিল্ডার-
ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনিও (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গিমারেস (অলিম্পিক লিওঁ), লুকাস পাকেতা (লিওঁ), ক্লদিনিও (জেনিথ সেইন্ট পিটার্সবুর্গ), এভারটন রিবেরিও (ফ্ল্যামেঙ্গো)।

ফরোয়ার্ড-
নেইমার (পিএসজি), রিশার্লিসন (এভারটন), রাফিনিয়া (লিডস ইউনাইটেড), মাতিয়াস কুনিয়া (হের্থা বার্লিন), ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল বারবোসা (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানসিটি)।

এবিএন/মমিন/জসিম

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ