1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

‘আমরা দুটি কেমন জুটি’তে ইমন ও মীম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুলাই, ২০১২
  • ১৩০ Time View

তারকা জুটিদের নিয়ে বৈশাখী টেলিভিশনের প্রানবন্ত আড্ডার অনুষ্ঠান ‘আমরা দুটি কেমন জুটি’। অনুষ্ঠানটি ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে। ব্যতিক্রমী এই সেলিব্রিটি শোটি প্রতি শনিবার রাত ৮টা ৩৫ মিনিটে প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফারহানা নিশো।

আমাদের শোবিজ, ক্রীড়া, ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য ক্ষেত্রে এমন অনেক জুটি আছেন, যারা দীর্ঘ সময় একসঙ্গে কাজ করে একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন। জুটি বেঁধে কাজ করে তারা সফল হওয়ার কারণে একজনের নাম বললে স্বাভাবিকভাবেই অন্যজনের নাম চলে আসে। এ ধরনের সফল জুটি নিয়ে বিশেষ সেলিব্রেটি আড্ডা ‘আমরা দুটি, কেমন জুটি’।

আড্ডায় উঠে আসে কিভাবে তারা জুটিবদ্ধ হলেন, কিভাবে সফলতা আসলো। কোন কারণে একজন অন্যজনের প্রতি আকৃষ্ট হলেন। একজন অন্যজনের প্রশংসার পাশপাশি ক্রুটির কথাও বলবেন। বলবেন অজানা আরও অনেক কথা।

পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আমরা দুটি কেমন জুটি’র এবারের অতিথি অভিনয় জগতের জনপ্রিয় মজার জুটি ইমন ও বিদ্যা সিনহা মীম। অনুষ্ঠানে তারা নিজেদের জুটি সম্পর্কে বলেছেন নানা অজানা কথা। উঠে এসেছে জুটি বেঁধে করা তাদের নানা গানের গল্প। তাঁদের সম্পর্কে আরও কথা বলেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা ও নির্মাতা শাহীন কবির টুটুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ