1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প যেভাবে বলিউডের ‘কিং খান’ হয়ে উঠলেন শাহরুখ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে

এনআইডি প্রদর্শন বাধ্যতামূলক নয়: নির্বাচন কমিশন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২
  • ১৪৫ Time View

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শন করে বা এর অনুলিপির মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, বিভিন্ন সংস্থা এবং দফতরের সেবা বিষয়ক কোনো কাজের ক্ষেত্রে বাধ্যতামূলক করা যাবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার এক চিঠির মাধ্যমে অর্থ মন্ত্রণালয়কে এ অভিমত জানায় নির্বাচন কমিশন।

সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আইনের নানা দিক ব্যাখ্যাসহ এ বিষয়ে তাদের অভিমত জানায়।

এর আগে আইনমন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে জানায়, আইন অনুসারে সাধারণত দেশের সব নাগরিককে এনআইডি না দেওয়া পর্যন্ত এর ব্যবহার বাধ্যতামূলক করা যায় না।

আইন মন্ত্রণালয়ের এ মতামত নির্বাচন কমিশনকে জানানো হলে, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন গত ১১ জুলাইয়ের বৈঠক করে। সে বৈঠকেও একই মত গ্রহণ করে তারা এবং তা অর্থ মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সে সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন অর্থ মন্ত্রণালয়কে মঙ্গলবার চিঠির মাধ্যমে তাদের অভিমত জানিয়ে দেয়।

এতে তারা উল্লেখ করে, ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০১০-’এর ধারা ১১(১)-এর শর্ত অনুযায়ী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ যে মতামত প্রদান করেছে তার সঙ্গে নির্বাচন কমিশনও একমত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ