1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

পুরানের লড়াইয়ের পরও পাকিস্তানের বিপক্ষে হারলো উইন্ডিজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৪৪ Time View

চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দ্বিতীয় টি-টেয়েন্টিতে শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের মধ্যে হলো হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত জয় পেয়েছে পাকিস্তান। স্বাগতিকদের ৭ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ।

অবশ্য উইন্ডিজের হয়ে লড়াই জমিয়ে তুলেছিলেন নিকোলাস পুরান। তার ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখছিল ক্যারিবিয়ানরা। কিন্তু পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেটা আর সম্ভব হয়নি। পুরান ৩৩ বলে ৪ চার ও ৬ ছক্কায় অপরাজিত থাকেন ৬২ রানে। এভিন লুইস করেন ৩৫ রান।

বল হাতে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ৪ ওভার বল করে ১ মেডেনসহ মাত্র ৬ রান দিয়ে নেন ১টি উইকেট।

তার আগে পাকিস্তানের ইনিংসে হাফ সেঞ্চুরির দেখা পান বাবর আজম। তিনি ৪০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন। ৩৬ বলে ২ চার ও সমান সংখ্যক ছক্কায় ৪৬ রান করেন মোহাম্মদ রিজওয়ান।

বল হাতে উইন্ডিজের জ্যাসন হোল্ডার ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪টি উইকেট নেন। ৪ ওভারে ২৪ রান দিয়ে ২টি উইকেট নেন ডোয়াইন ব্রাভো। অসাধারণ বোলিং করে ম্যাচসেরা হন হাফিজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ