1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

পিপিপি কনসেপ্ট আমরা এখনও ভালোভাবে নিতে পারিনি: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৫৮ Time View

বিদেশি বিনিয়োগ আমাদের জন্য মঙ্গলজনক হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি ২০তম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং ২৫তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) কনসেপ্ট আমরা এখনও ভালোভাবে নিতে পারিনি, এটা সত্য। তারপরও কাজ শুরু হয়েছে। যৌথভাবে শুরু করার জন্য সময় দিতে হবে। এখন আমাদের হাতে টাকা আছে, নিজেরা ব্যয় করছি। কিন্তু আমরা চাই ফরেন ইনভেস্টমেন্ট। যত বেশি ফরেন ইনভেস্টমেন্ট আকর্ষণ করতে পারবো, ততই আমাদের জন্য মঙ্গল।’

অর্থমন্ত্রী বলেন, ‘প্রথমদিকে আমরা আমাদের নিজস্ব প্রকল্প বাস্তবায়ন করতে পারিনি। কারণ, আমাদের নিজস্ব অবকাঠামো ছিল না। অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার বলতে ফিজিক্যাল নন-ফিজিক্যাল উভয়ই হতে পারে। এখন আমরা সব ধরনের ইনফ্রাস্ট্রাকচারের জন্য ক্যাপাবল। সে জন্য আমরা মনে করি পিপিপি কনসেপ্ট এবং ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট ব্যাহত হবে না। সামনের দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ