1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের পক্ষে স্লোগান, গোপালগঞ্জ জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীবের অভিষেক, জুটি নিশো-মেহজাবীন ‘ধন‍্যবাদ অধিনায়ক, ১০০০ গোলের জন‍্য এগিয়ে চলো’ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ইব্রাহিমের গোলে এগিয়ে গেল বাংলাদেশ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ অনুভব করিনি, বললেন ভারত কোচ বাংলাদেশ-চীন বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেয়ার আহ্বান সিপিসি মন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের ২০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলে যুক্ত হলো এমটিবি বন্ধ কারখানা চালু করতে পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা সংশোধন

দেশের জন্য একযোগে কাজ করার আহ্বান তথ্যমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৬৫ Time View

দেশের জন্য দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ‌্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (২১ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, করোনা মহামারির মধ্যেও আমাদের সমৃদ্ধি অব্যাহত আছে। আমাদের মাথা পিছু আয় বেড়েছে।

করোনা মহামারিতেও দেশের অগ্রগতির কথা তুলে ধরে ড. হাছান বলেন, এই করোনাকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আসুন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই।

তিনি বলেন, করোনা মহামারির মধ্যে আমরা ঈদুল আজহা উদযাপন করছি। এ করোনার মধ্যে আমরা অনেককে হারিয়েছি আল্লাহ কাছে প্রার্থনা করি তাদের যেন বেহেস্ত নসিব করুন। যারা অসুস্থ আছেন তারা যেন দ্রুত সুস্থতা লাভ করেন এবং বাংলাদেশসহ বিশ্ব করোনা মুক্ত হোক আল্লাহ কাছে এটুকুই প্রার্থনা।

‘আসুন আমরা সবাই মিলে সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাই। আজকের দিনে এটুকুই প্রত্যাশা’, বলেন মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ