1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

ফের ওয়েস্ট ইন্ডিজের কাছে নাকাল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৬৩ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও জয়ের দেখা পেল না অস্ট্রেলিয়া। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের পরপর দুবারের চ্যাম্পিয়নরা আরও একবার হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে। পাঁচ ম্যাচের সিরিজটি তারা জিতল ৪-১ ব্যবধানে।

শনিবার ভোরে হওয়া ম্যাচটিতে আগে ব্যাট করে এভিন লুইসের ঝড়ে ১৯৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৯ উইকেটে ১৮৩ রানে। ক্যারিবীয়রা পায় ১৬ রানের জয়।

সেইন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার এভিন লুইস খেলেছেন ৩৪ বলে ৪ চার ও ৯ ছয়ের মারে ৭৯ রানের টর্নেডো ইনিংস। তার ব্যাটে ভর করেই মূলত বড় সংগ্রহ পেয়েছে ক্যারিবীয়রা।

এর বাইরে আন্দ্রে ফ্লেচার ১৬ বলে ১২, ক্রিস গেইল ৭ বলে ২১, লেন্ডল সিমনস ২৫ বলে ২১, নিকোলাস পুরান ১৮ বলে ৩১ ও হেইডেন ওয়ালশ জুনিয়র ৮ বলে ১২ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেয়ার পথে অবদান রাখেন।

জবাবে খেলতে প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান জশ ফিলিপ। দ্বিতীয় উইকেটে আশা জাগান সিরিজে অসিদের একমাত্র জয়ের নায়ক অ্যারন ফিঞ্চ ও মিচেল মার্শ। দুজন মিলে মাত্র ৩.১ ওভারে যোগ করেন ৩৭ রান।

অতিরক্তি আক্রমণাত্মক খেলতে খেলতে আন্দ্রে রাসেলের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন মার্শ। তার ব্যাট থেকে আসে ১৫ বলে ৩০ রান। এরপর রানরেটের সঙ্গে পাল্লা দিয়েই খেলছিলেন ফিঞ্চ, ময়সেস হেনরিকসরা। কিন্তু লম্বা সময় উইকেটে থাকতে পারেননি।

অধিনায়ক ফিঞ্চ ২৩ বলে ৩৪, হেনরিকস ১৪ বলে ২১, ম্যাথু ওয়েড ১৮ বলে ২৬, অ্যান্ড্রু টাই ৮ বলে ১৫, মিচেল সুয়েপসন ১২ বলে ১৪ ও জশ হ্যাজলউড ৫ বলে ১৩ রান করলে তা শুধু পরাজয়ের ব্যবধান কমাতেই কাজে লেগেছে।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন শেলডন কটরেল ও আন্দ্রে রাসেল। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন এভিন লুইস আর সিরিজ সেরার পুরস্কার উঠেছে হেইডেন ওয়ালশ জুনিয়রের হাতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ