1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

মাস্ক না পরা অপরাধের শামিল: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৪০ Time View

কোভিড-১৯ এর বিস্তার রোধ এবং নিয়ন্ত্রণে সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, মাস্ক না পরা অপরাধের শামিল। কারণ মাস্ক না পরলে নিজে যেমন কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তেমনি অন্যকেও রোগে সংক্রমিত করার ঝুঁকি থাকে। তাই সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

মঙ্গলবার (১৩ জুলাই) মেহেরপুর জেলার বিভিন্ন উপকারভোগী, সংস্কৃতিসেবীদের মধ্যে চেক, অনুদান, হুইল চেয়ার‌ এবং হিয়ারিং এইড বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, দেশে কোভিড-১৯ এর সংক্রমণ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এই সংক্রমণ যেন আর বৃদ্ধি না পায় সে জন্য জনগণকে আরও সতর্ক থাকতে হবে। আসন্ন ঈদে এই সংক্রমণ বৃদ্ধি রোধে সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে।

প্রতিমন্ত্রী এ সময় জনসমাগম যথা সম্ভব পরিহার করার আহ্বান জানান।

তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সকলেরই দায়বদ্ধতা রয়েছে। এজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকে জনসচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার করোনাকালীন দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য ও ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছে যাতে কাউকে দুর্ভোগ পোহাতে না হয়। এসবের পাশাপাশি উন্নয়ন কার্যক্রম ও চলমান রয়েছে। আমরা যেন দ্রুত আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি সেজন্য সকলকে আন্তরিকতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞ পিপি এ্যাড পল্লব ভট্টাচার্য, মেহেরপুরের চেয়ারম্যান শামীম আরা হীরা, মেহেরপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, মেহেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড ইব্রাহিম শাহিন, মেহেরপুরের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ