1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির

‘চিরঞ্জীব মুজিব’ ছবির পোস্টার উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৯৩ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা নিবেদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পোস্টার উন্মোচন করা হয়েছে।

গত ২৪ জুন গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরের মাধ্যমে তিনটি পোস্টার উন্মোচন করেন। এ সময় চলচ্চিত্রটির পরিচালক এবং প্রধনমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

২০১৮ সালে চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু হয়, যা পোস্টার উদ্বোধনের মাধ্যমে প্রকাশ পেলো। চলচ্চিত্রটি নির্মাণে চিত্রনাট্য ও পরিচালক (ক্রিয়েটিভ) হিসেবে রয়েছেন জুয়েল মাহমুদ, শিল্প নির্দেশনায় প্রয়াত সেলিম আহমেদ, চিত্র গ্রাহক সাহিল রনি, সম্পাদনা মনির হোসেন ও সঙ্গীত পরিচালনায় আছেন ইমন সাহা।

হায়দার ইন্টারপ্রাইজ লিমিটেডের ব্যানারে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রটি আগামী আগস্ট মাসে মুক্তি পাবে।

বিভিন্ন চরিত্রে ছবিটিতে অভিনয় করছেন আহমেদ রুবেল, পূর্ণিমা, খায়রুল আলম সবুজ, প্রয়াত এস এম মহসীন, দিলারা জামান, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, শাহজাহান সম্রাট, প্রয়াত সেলিম আহমেদ, ম আ সালাম, বাপ্পী সরদারসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ