1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

করোনা ও উপসর্গ নিয়ে ৩৪ জেলায় ১৪৪ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৪৬ Time View

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩৪ জেলায় ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু খুলনা বিভাগেই একদিনে সর্বোচ্চ ৫১ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে মারা গেছে ১৮ জন। তাদের মধ্যে রাজশাহীর ৯ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, পাবনায় একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন করোনায়, ১২ জন করোনা উপসর্গ এবং একজন নেগেটিভ হয়ে মারা গেছেন।

খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ১৩, কুষ্টিয়ায় ১৭, মেহেরপুরে ৫, যশোরে ৬, ঝিনাইদহে ৫, মাগুরা, বাগেরহাট ও চুয়াডাঙায় ৫ জন মারা গেছেন। ময়মনসিংহে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছে।

এদিকে, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছেন। এর মধ্যে রংপুরের তিনজন, দিনাজপুরের ৪ জন, ঠাকুরগাওয়ের তিনজন, লালমনিরহাটের দুইজন এবং নীলফামারি, কুড়িগ্রাম ও পঞ্চগড়ে ১ জন করে মারা গেছেন।

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে আটজন। এদের মধ্যে সিলেটের ৪ জন, হবিগঞ্জের ২ জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারের দুজন।

এ ছাড়া চট্টগ্রাম, ফরিদপুর, টাঙ্গাইল ও শেরপুরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ২৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ