1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

টাইব্রেকারে উরুগুয়েকে বিদায় করে সেমিতে কলম্বিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪২ Time View

তৃতীয় কোয়ার্টার ফাইনালে এসে চলতি কোপা আমেরিকা দেখল দ্বিতীয় পেনাল্টি শুটআউট। তাতে কপাল পুড়ল লুই সুয়ারেজদের। তাদের দল উরুগুয়ে যে কলম্বিয়ার কাছে টাইব্রেকারে হেরে গেছে ৪-২ গোলে।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার ভোরে হওয়া ম্যাচটিতে কলম্বিয়ার জয়ের নায়ক গোলরক্ষক ডেভিড ওসপিনা। টাইব্রেকারে উরুগুয়ের দুটি শট ঠেকিয়েছেন তিনি। অন্যদিকে জালের দেখা পেয়েছে কলম্বিয়ার চারটি শটই।

প্রথমে শট নিয়েছিলেন কলম্বিয়ার ডুভান জাপাতা। বিপরীতে নিজেদের প্রথম শটে গোল করেন উরুগুয়ের তারকা ফরোয়ার্ড এডিনসন কাভানিও। দ্বিতীয় শটেও ভুল করেননি কলম্বিয়ার ডেভিনসন সানচেজ। কিন্তু উরুগুয়ের হোসে মারিয়া গিমিনেজের শট ডান পা দিয়ে ঠেকিয়ে দেন ওসপিনা।

ফলে এগিয়ে যায় কলম্বিয়া। তৃতীয় শটে জালের ঠিকানা খুঁজে নেন কলম্বিয়ার ইয়েরি মিনা। উরুগুয়ের পক্ষেও ভুল করেননি লুইস সুয়ারেজ। কলম্বিয়ার হয়ে টানা চতুর্থ শটে গোল করেন মিগুয়েল বোরহা। এরপর মাতিয়াস ভিনার শট ঠেকিয়ে দিয়ে কলম্বিয়ার সেমির টিকিট নিশ্চিত করেন ডেভিড ওসপিনা।

এর আগে মূল ম্যাচে গোলের সুযোগ পেয়েছিল দুই দলই। কিন্তু তা কাজে লাগাতে পারেননি এডিনসন কাভানি, লুইস সুয়ারেজ, লুইস মুরিয়েল ডুভান জাপাতারা। পুরো ম্যাচেই ছিল সমানে সমান লড়াই। বল দখলের লড়াইয়েও প্রায় সমান ছিল দুই দল।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে গোলের উদ্দেশ্যে ৭টি শট নেয় উরুগুয়ে। যার তিনটি ছিল লক্ষ্য বরাবর। কিন্তু একটিতেও মেলেনি গোল। অন্যদিকে সারা ম্যাচে ৯টি শটের মধ্যে তিনটি লক্ষ্য বরাবর রেখেও গোলের তালা ভাঙতে পারেনি কলম্বিয়া।

কোপা আমেরিকার নিয়মানুযায়ী ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র থাকার পর সরাসরি ম্যাচ চলে যায় টাইব্রেকারে। অন্যান্য টুর্নামেন্টের নকআউট পর্বে ৯০ মিনিটে ড্র থাকলে, দেয়া হয় অতিরিক্ত ত্রিশ মিনিট। তবে এবারের কোপায় নেই সেই নিয়ম। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে বাজিমাত কলম্বিয়ার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ