1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

ইউক্রেনকে উড়িয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪২ Time View

জার্মানিকে ২-০ গোলে বিদায় করে দেয়ার পর মনে হচ্ছিল ইংল্যান্ডের সামনে অনেক দূর যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ইতালির রোমে অবস্থিত অলিম্পিকো স্টেডিয়ামে শুধু সে ধারাবাহিকতাটাই ধরে রেখেছে হ্যারি কেইনরা। ইউক্রেনকে একহালি গোলের মালা পরিয়ে ২৫ বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিলো ইংল্যান্ড।

ইউক্রেনের বিরুদ্ধে ৪-০ গোলে জিতে অনবদ্য রেকর্ড করে ফেলল ইংরেজরা। এই প্রথম কোনও দল ইউরোর মতো টুর্নামেন্টের সেমিফাইনালে এলো একটিও গোল হজম না করে। ইংরেজ গোলরক্ষক জর্ডন পিকফোর্ড তাদেরই দলের কিংবদন্তি গর্ডন ব্যাংকসের ক্লিনশিটের রেকর্ড ছুঁয়ে ফেললেন।

ইউক্রেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে জোড়া গোল করলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। একেটি করে গোল করলেন হ্যারি ম্যাগুইরে এবং জর্ডান হেন্ডারসন।

৬২তম ম্যাচে ইংল্যান্ডের হয়ে নিজের প্রথম গোল করেন হেন্ডারসন। ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক গোলের জন্য কোনো ফুটবলারের এটিই দীর্ঘতম অপেক্ষা।

অলিম্পিকো স্টেডিয়ামে দর্শকরা তাদের সিট খুঁজে নিয়ে বসার আগেই গোলের দেখা পেয়ে যায় ইংলান্ড। চতুর্থ মিনিটের মাথায় প্রথম গোল করেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। রাহিম স্টার্লিংয়ের থ্রো বল ধরে ডান পায়ের দারুণ এক শটে ইউক্রেনের জালে বল জড়িয়ে দেন তিনি। ২০০৪ ইউরোর পর এই প্রথম দ্রুততম কোনো গোল করলো ইংল্যান্ড।

প্রথমার্ধ শেষ হলো এই ১-০ গোলের ব্যবধান নিয়েই। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই, ১ মিনিটেরও কম ব্যবধানে দ্বিতীয় গোল করে বসলেন ইংল্যান্ডের হ্যারি ম্যাগুইরে। এর চার মিনিট পরই (৫০ মিনিটে) নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করেন হ্যারি কেইন।

পরিবর্তিত হিসেবে মাঠে নামান জর্ডান হেন্ডারসন মাঠে নামার পরই গোলের দেখা পেলেন। ডেক্লান রাইসের পরিবর্তে মাঠে নেমে ৫ মিনিটের মাথায় (৬৩ মিনিটে) আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোলের দেখা পান হেন্ডারসন।

আগামী বুধবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামেই সেমিফাইনালে ডেনমার্কের মুখোমুখি হবে ইংল্যান্ড। চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে সেমিতে উঠেছে ডেনিসরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ