1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

বিধিনিষেধ অমান্য করে বের হওয়ায় মিরপুরে আটক ৩০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৬১ Time View

রাজধানীর মিরপুর এলাকায় কঠোর লকডাউন উপেক্ষা করে বিনা কারণে বাইরে বের হওয়ায় ৩০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ।

শুক্রবার (২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহ আলী, পল্লবী, কাফরুলসহ অন্যান্য থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন এ তথ্য জানিয়ে বলেন, ‘সরকারি বিধিনিষেধ পরিপালনে মিরপুরের বিভিন্ন পয়েন্টে শুক্রবার বৃষ্টি উপেক্ষা করেও সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।’

ডিসি মাহতাব উদ্দিন বলেন, ‘জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন, তাদের পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। কঠোর লকডাউনের মধ্যেও যথাযথ কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ায় মিরপুরের বিভিন্ন স্থান থেকে ৩০ জনকে আটক করা হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) লকডাউনের প্রথম দিন এসব এলাকা থেকে ৭৫ জনকে আটক করেছিল পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ