1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

রোনালদোকে নিয়ে গুঞ্জন উড়িয়ে দিল জুভেন্টাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৫৯ Time View

জুভেন্টাসে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ক্লাবটির নতুন ক্রীড়া পরিচালক ফেদেরিকো চেরুবিনি। জানালেন, ক্লাব ছাড়তে চাওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করেননি পর্তুগিজ তারকা।

তুরিনের ক্লাবটিতে রোনালদোর চুক্তির মেয়াদ আছে আগামী বছরের জুন পর্যন্ত। গুঞ্জন আছে, চলতি গ্রীষ্মে ক্লাব ছাড়তে পারেন ৩৬ বছর বয়সী এ ফরোয়ার্ড।

৪ ম্যাচে ৫ গোল করে এখন পর্যন্ত এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। তার দল গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল যদিও বিদায় নিয়েছে শেষ ষোলোয় বেলজিয়ামের কাছে হেরে।

চেরুবিনি বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানান, বিশ্রাম শেষে দলের সঙ্গে যোগ দেবেন পাঁচবারের বর্ষসেরা এ ফুটবলার। ক্লাব ছাড়ার সম্ভাবনার বিষয়ে রোনালদোর কাছ থেকে কোনো ইঙ্গিত আমরা পাইনি, জুভেন্টাসের কাছেও তেমন কিছু নেই।

জুভেন্টাসের হয়ে তিন মৌসুমে রোনালদো করেছেন ১০১ গোল। এর মধ্যে সবশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে তার গোল ৩৬টি। রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড এখনো জুভেন্টাসের গুরুত্বপূর্ণ অংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ