1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ র‌্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম এসআইএফ ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ড. অলি আহমদ: চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর অর্থ আত্মসাৎ: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জঙ্গিদের আক্রমণাত্মক হওয়ার সামর্থ্য নেই : র‌্যাব ডিজি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৫৪ Time View

দেশে সক্রিয় জঙ্গিগোষ্ঠীগুলোর হলি আর্টিজানের মতো বড় ধরনের আক্রমণাত্মক কোনো হামলার ঘটনা ঘটানোর সামর্থ্য নেই বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আজ মঙ্গলবার (২৯ জুন) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে কার্যক্রম চালাচ্ছি, এতে জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। তাদের থেকে আমরা একধাপ এগিয়ে আছি। এই মুহূর্তে আমাদের গোয়েন্দা তথ্যমতে, জঙ্গিদের আক্রমণাত্মক হওয়ার সামর্থ্য নেই।

তিনি বলেন, কিশোর অপরাধ রুখতে র‌্যাব কাজ করছে। কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসের সঙ্গে আমাদের সন্তানেরা যাতে জড়িত না হয়, সেদিকে আমরা সবাই খেয়াল রাখব এবং সবাই মিলে একযোগে কাজ করব।

মাদক ইস্যুতে তিনি বলেন, সম্প্রতি আমরা অপ্রচলিত কিছু মাদক দেখতে পাচ্ছি। তাদের গ্রেফতার করছি। এরই মধ্যে ৪৬ হাজারের বেশি মাদক-কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কিছু নাশকতার পরিকল্পনা হয়েছিল। আবার রাষ্ট্রবিরোধী কার্যক্রমও হয়েছে। আমরা তাদের গ্রেফতার করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ