1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

ভারতে করোনায় আরও ৯০৭ জনের মৃত্যু, আক্রান্ত সাড়ে ৩৭ হাজারভারতে করোনায় আরও ৯০৭ জনের মৃত্যু, আক্রান্ত সাড়ে ৩৭ হাজার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৪৫ Time View

চলমান করোনাভাইরাস মহামারিতে ভারতে দৈনিক সংক্রমণের সংখ্যা আরও কমেছে। ১০২ দিন পর দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা নেমেছে ৪০ হাজারের নিচে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে প্রাণহানির সংখ্যাও।

এছাড়া সুস্থতার হার বাড়ায় ভারতে সক্রিয় রোগী নেমে এসেছে সাড়ে ৫ লাখে। গত ২৪ ঘন্টায় ভাইরাসে নতুন করে আক্রান্ত মানুষের তুলনায় দেশটিতে সুস্থ হয়েছেন বেশি মানুষ।

মঙ্গলবার (২৯ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় সাড়ে আট হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৯৭ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে ৭২ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯৭ হাজার ৬৩৭ জন।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন প্রায় ৫৭ হাজার মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৩৭ হাজার।

একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ৫ লাখে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ১৯ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৬৫৯ জন।

ভারতে করোনার টিকাদান কর্মসূচি চলছে বেশ জোরগতিতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫০ লাখেরও বেশি মানুষ টিকা পেলেও আগের সপ্তাহের দিনগুলোর তুলনায় এটা অনেকটাই কম। ভারতে এখন পর্যন্ত ৩২ কোটি ৯০ লাখেরও বেশি মানুষ টিকা পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ