1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

নর্থ মেসিডোনিয়াকে উড়িয়ে নক আউটে নেদারল্যান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৪২ Time View

এক দলের গ্রুপের শীর্ষস্থান ও আরেক দলের বিদায় নিশ্চিত-নিয়মরক্ষার ম্যাচের প্রথমার্ধে লড়াইটা হলো বেশ জমজমাট। বিরতির পর আর তেমন চ্যালেঞ্জ জানাতে পারল না নর্থ মেসিডোনিয়া। দারুণ জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করল নেদারল্যান্ডস। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় সোমবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডে ৩-০ গোলে জিতেছে নেদারল্যান্ডস।

ম্যাচের ২৪তম মিনিটে নেদারল্যান্ডসকে প্রথমে এগিয়ে দেন সদ্য বার্সেলোনায় যোগ দেওয়া ডিপাই। কাউন্টার অ্যাটাকে সতীর্থের কাছ থেকে পাওয়া পাস ফাঁকায় পেয়ে যান তিনি। ১০ গজ দূর থেকে গোল করতে ভুল করেননি ডিপাই।

এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ডাচরা। বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করেন কিছুদিন আগেই পিএসজিতে যোগ দেওয়া উইজনালডম। ডিপাইয়ের কাছ থেকে বল পেয়ে গোল করেন তিনি।

এর পর ফের ডিপাইয়ের কাছ থেকে বল পেয়ে ব্যবধান ৩-০ করেন উইজনালডম। গোলমুখে অবশ্য শট নিয়েছিলেন ডিপাই, কিন্তু সেটা ফিরে আসলে দারুণ শটে বল জালে জড়ান তিনি। তিন গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচরা।

এই জয়ে সি গ্রুপে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে পৌঁছে গেছে তারা। ৩ ম্যাচে ২ জয় আর এক হারে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অস্ট্রিয়া। ৩ ম্যাচে এক জয়ে উইক্রেন তৃতীয় আর কোনো জয় না পেয়ে সবার শেষে উত্তর মেসিডোনিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ