1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

ইনজুরিতে ডিপিএল থেকে বিদায় নিলেন তামিমও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৬১ Time View

ডিপিএলের সুপার লিগ না খেলেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন সাকিব আল হাসান। শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের পথে রওনা হন তিনি। ডিপিএলের মাঝপথে সাকিবের যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার মাঝেই শোনা গেল এই লিগে খেলছেন না বাংলাদেশ ক্রিকেটের আরেক আইকন তামিম ইকবাল।

প্রাইম ব্যাংকের হয়ে এবারের ডিপিএলে দুর্দান্ত খেলছিলেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার।

১১ ইনিংসে একটি ফিফটিসহ ১১৩.৭৫ স্ট্রাইক রেটে ৩০৬ রান করেছেন। তার ব্যাটিং গড় ২৭.৮১ রান। অবশ্য ইচ্ছাকৃতভাবে বা পরিবারকে সময় দিতে ডিপিএল থেকে নিজেকে সরিয়ে নেননি তামিম।

বৃহস্পতিবার খেলাঘরের বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন তিনি। এ কারণে ডিপিএল ছাড়ছেন তিনি।

এ ছাড়া ডিপিএল শেষেই ২৯ জুন জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে ১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবেন টাইগাররা।

ওই সফর সামনে রেখে ঝুঁকি নিতে চাননি জাতীয় দলের অধিনায়ক তামিম। তামিমকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

জৈব সুরক্ষা বলয় ছেড়ে বেরিয়ে বাসায় চলে গেছেন তিনি। অর্থাৎ ডিপিএলের বাকি ম্যাচগুলোতে আর মাঠে দেখা যাবে না তাকে।

তামিমের চোট কতটা গুরুতর তা নিয়ে প্রশ্ন উঠেছে গতকালই। ১০ দিনের মধ্যে কি সুস্থ হয়ে জিম্বাবুয়ে সফরে যোগ দিতে পারবেন বাংলাদেশ দলের অধিনায়ক?

জানা গেছে, দীর্ঘদিন ধরেই ডান হাঁটুতে ব্যথা নিয়ে খেলছিলেন তিনি। সেটি গুরুতর হয়ে পড়ায় ডিপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম নিজেই।

তামিমের ইনজুরি কতটা গুরুতর তা জানেন না বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী। বললেন, আমি এখনও তার ইনজুরি চেকআউট করিনি। তামিম জানিয়েছে, হাঁটুতে ব্যথা অনুভব করছে সে। তাকে দেখার পর বলতে পারব ইনজুরি কতটা গুরুতর।

অবশ্য এ বিষয়ে আশাব্যঞ্জক জবাব এলো তামিমের কাছ থেকেই। চোটটা পুরনো বলে জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের তামিম বলেন, ডান হাঁটুর মিনিস্কাসে ব্যথা নিয়ে কয়েকটা ম্যাচ খেলেছি। এখন খেলা কঠিন হয়ে গেছে। চিকিৎসক আমাকে বিশ্রামে থাকতে বলেছেন। কয়েক দিন বিশ্রামের পর রিহ্যাব শুরু হবে। আশা করছি জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারব।

এবারের ডিপিএলে তামিমের নেতৃত্বে দুর্দান্ত খেলেছে প্রাইম ব্যাংক। ১১ ম্যাচে ৯ জয় ও দুই হার দিয়ে সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করেছে তার দল।
পয়েন্ট টেবিলে সবার ওপরে অবস্থান করছে প্রাইম ব্যাংক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ