1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

রিয়ালের সঙ্গে ইতি টানছেন রামোস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৫২ Time View

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন অধিনায়ক সার্জিও রামোস। ক্লাবটির সঙ্গে ১৬ বছরের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। চুক্তির মেয়াদ শেষ হওয়ার ২ সপ্তাহ আগেই ঘোষণাটা এসে গেলো।

রামোসকে আরো এক বছরের জন্য থাকার প্রস্তাব দিয়েছিল রিয়াল। তবে, শর্ত ছিল আগে যে পারিশ্রমিক পেতেন তা থেকে ১০ ভাগ কমিয়ে দেওয়া হবে। কিন্তু রামোস চেয়েছিলেন চুক্তিটা ২ বছরের জন্য হোক। তাতে রাজি ছিল না রিয়াল। তাই শেষ পর্যন্ত বিচ্ছেদই হচ্ছে রিয়াল মাদ্রিদ ও সার্জিও রামোসের।

রিয়ালের জার্সিতে ১৬ বছর কাটিয়ে দেয়ার পর বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা দিতে মিডিয়ার সামনে হাজির হবেন রামোস। সঙ্গে থাকবেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও। সেখানেই আনুষ্ঠানিক বিদায় জানানো হবে রামোসকে।

এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ আগামীকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে সার্জিও রামোসের বিদায়ের কথা ঘোষণা করবে। প্রাতিষ্ঠানিক কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে রামোসকে বিদায় জানানো হবে। তার আগেই এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে মিডিয়ার সামনে আসবেন রামোস।’

রিয়ালের হয়ে মোট ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, ৫টি লা লিগা শিরোপা, ৫টি কোপা ডেল রে এবং ৪টি সুপারকোপা ডি এস্পানা জিতেছেন রামোস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ