1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

অলিম্পিক মিশনে দিপিকা কুমারী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুলাই, ২০১২
  • ২৩২ Time View

অলিম্পিকে পদকজয়ীদের সংখ্যা ভারতে খুব একটা নেই। অভিনব বিন্দ্রা, লিয়েন্ডার পেজ, ভিজেন্দর সিং, সুশিল কুমার, সানিয়া মির্জা, সানিয়া নেহওয়াল… সংখ্যাটা খুব বড় নয়। তাদের তালিকায় নতুন যোগ হতে পারেন আর্চার দিপিকা কুমারী। তার কাছ থেকে এবার অলিম্পিক পদক আশা করা হচ্ছে।

ঝাড়খন্ডের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা দিপিকার বয়স মাত্র ১৮। কিন্তু আর্চারিতে তার অর্জন কারো চেয়ে কম নয়। ২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমসে দুটি স্বর্ণপদক জেতেন দিপিকা ব্যক্তিগত এবং দলগত রিকার্ভ ইভেন্টে। ২০০৬ সালে মেক্সিকোর মেরিডাতে অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়নশিপেও স্বর্ণপদক জেতেন ঝাড়খন্ডের এই মেয়ে।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ওগডেনে অনুষ্ঠিত ১১তম ইয়ুথ ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে দলগত ইভেন্টে দোলা ব্যানার্জী ও বোম্বায়ালা দেবির সঙ্গে স্বর্ণপদক জিতেছিলেন ১৫ বছর বয়সী দিপিকা কুমারী। ২০১০ সালে এশিয়ান গেমসে দলগত ইভেন্টে চাইনিজ তাইপেকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় দলেরও সদস্য ছিলেন তিনি। আর সর্বশেষ এ বছরের মে’তে তুরস্কের আন্তালয়াতে অনুষ্ঠিত বিশ্ব কাপে ব্যক্তিগত ইভেন্ট রিকার্ভে স্বর্ণ জেতেন অটো রিক্সা চালক বাবার কন্যা দিপিকা।

আর্চারি মানেই দক্ষিণ কোরিয়াসহ পুর্ব এশিয়ান দেশগুলোর একচ্ছত্র আধিপত্য। কিন্তু তাদেরকে পেছনে ফেলে নারীদের রিকার্ভ আর্চারিতে র‌্যাঙ্কিংসেরার গৌরব অর্জন করেছেন ভারতের দিপিকা কুমারী। লন্ডন অলিম্পিকে তার ক্যাটাগরিতে পদক আশা করতেই পারে ভারত। দেশবাসির মুখ উজ্জল করতে শেষ মূহুর্তের অনুশীলনে থাকা দিপিকা বলেন,‘প্রতিটি ক্রীড়াবিদের মতো আমিও অলিম্পিকে পদক জিততে চাই। আমার সবমনোযোগই এখন অলিম্পিক ঘিরে। কোচের অধীনে সত্যিই কঠোর পরিশ্রম করে যাচ্ছি আমি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ