1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

এবার সুজনের সঙ্গে সাকিবের ধাওয়া-পাল্টা ধাওয়া!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৮৩ Time View

একটু আগেই মাঠে ক্ষিপ্ত হয়ে ভেঙেছেন স্টাম্প। সাকিব আল হাসানের মেজাজ এমনিতেই হয়ে ছিল চড়া। ড্রেসিং রুমে যাওয়ার পথে তিনি আরও একবার হলেন ক্ষিপ্ত। তার সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের।

ছবিতে দেখা গেছে সাকিব আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন সুজনকে। আবাহনী কোচও ক্ষিপ্ত হয়ে ছুটে যেতে চাচ্ছেন সাকিবের দিকে। যদিও ঘটনা থেমে গেছে এতটুকুতেই। ঘটেনি গায়ে হাত দেওয়ার মতো অপ্রীতিকর ঘটনা।

মোহামেডানে সাকিবের সতীর্থ শামসুর রহমান শুভ ও বেশ কয়েকজন স্টাফ মিলে শান্ত করেন সুজনকে। সাকিবকেও ঠাণ্ডা করেন অন্য স্টাফরা।

ব্যাট হাতে সময়টা সাকিবের একদমই ভালো যাচ্ছে না। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ছয় ম্যাচের দুটিতেই আউট হয়েছেন শূন্য রানে। ফিফটি করতে পারেননি একটিতেও। শুক্রবার আবাহনীর বিপক্ষে ম্যাচে মাঠেই মেজাজ হারিয়েছেন সাকিব আল হাসান। তবে ব্যাটিং নয়, বোলিংয়ের সময়।

আবাহনীর বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন সাকিব। ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে এসে মেজাজ হারিয়ে স্টাম্প ভাঙেন তিনি। মূলত ওভারের এক বল বাকি থাকতে খেলা শেষ করে দেওয়ায় ক্ষিপ্ত হন সাকিব। তুলে ফেলেন স্টাম্প। অনেকদিন ধরেই সাকিবের মানসিক অস্বস্তি নিয়ে কথা চলছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ