1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

মেসির গোলের পরও আর্জেন্টিনার ড্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪৩ Time View

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকালে পেনাল্টি থেকে দারুণ গোল করেন লিওনেল মেসি। তবে আর্জেন্টনাকে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেয়নি চিলি। দ্রুত সময়ের মধ্যে আলেক্স সানচেজ গোল করে দলটিকে সমতায় ফেরান। শেষ ব্যবধান বাড়াতে প্রাণপন চেষ্টা করেন কিং লিও। কিন্তু তার তিনটি দারুণ শট প্রতিহত করেন প্রতিপক্ষের গোলরক্ষক। যে কারণে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

ঘরের মাঠে শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ ১-১ ড্র করেছে আর্জেন্টিনা। দুটি গোলই হয় প্রথমার্ধে। আগে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন মেসি। খানিক পরেই চিলিকে সমতয় ফেরানোর গোল করেন সানচেজ।

সান্তিয়াগাতো দেল এস্ত্রোর ইউনিক স্টেডিয়ামে শুক্রবার অবশ্য গোলর সুযোগ প্রথম পেয়েছিলৈ চিলি। কিন্তু পঞ্চদশ মিনিটে এদুয়ার্দো ভারগাসের শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি। তবে ম্যাচের ২৪তম মিনিটে স্পট কিকে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। তার আগে লাউতারো মার্তিনেসকে চিলির ডিফেন্ডার গিলের্মো মারিপান ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি।

আর্জেন্টিনার এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ থাকতে দেননি আলেক্স সানচেজ। এ ফরোয়ার্ড ৩৬তম মিনিটে অনায়াসে গোল করেন তিনি।

বিরতির পর দারুণ লড়াই জমে ওঠে। কিন্তু কোন দলই পাচ্ছিলো না গোলের দেখা। যে কারণে বেশ অস্বস্তিতে পড়ে উভয় দল। এরইমধ্যে শেষের দিকে আক্রমণের গতি বাড়ায় আর্জেন্টিনা। ৮৭তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে মেসির শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ব্রাভো। ফিরতি বল কাজে লাগাতে পারেননি স্বাগতিকদের কেউ। পরের মিনিটে ডি বক্সের ভেতর থেকে আর্জেন্টিনা অধিনায়কের আরেকটি দারুণ শট ব্যর্থ করে দেন চিলির অভিজ্ঞ গোলরক্ষক। যে কারণে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দলটির।

এ ড্রয়ে বাছাই পর্বের পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা ও চিলি। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ