1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

তবুও সিরি এ-তে সেরা সেই রোনালদোই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৫৩ Time View

জুভন্তাসের হয়ে দলগতভাবে মরশুমটা একেবারেই ভাল কাটেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। পরপর নয় বার লিগ জেতার পর কোনক্রমে ভাগ্যের সহায়তায় চার নম্বরে শেষ কেরেছে জুভে। তবে ব্যক্তি রোনালদো এই মরশুমেও নিজের উচ্চ স্তর বজায় রেখেছেন।

জুভেন্তাস হতাশাজনক পারফর্ম করলেও এ মরশুমের সিরি এ-তে ৩৩ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলস্কোরার (অন্যদের তুলনায় পাঁচ বেশি) হন রোনালদো। অনবদ্য গোল রেকর্ডের সুবাদে রোমেলু লুকাকু, ইব্রাহিমোভিচকে হারিয়ে সিরি এ-র সেরা স্ট্রাইকার নির্বাচিত হলেন পর্তুগিজ তারকা।

লিগ না জিতলেও বিয়ানকোনেরি কোপা ইতালিয়া এবং সুপার কাপ নিজেদের নামে করে। ইতালিয়ান কাপ জেতায় প্রথম ফুটবলার হিসাবে ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে সব ঘরোয়া খেতাব জেতার অনন্য নজির গড়েন রোনালদো। তবে রোনালদো নয়, লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ইন্টার মিলানের রোমেলু লুকাকু। ২৪টি গোল ও ১১টি অ্যাসিস্টের সাহায্যে ইন্টারকে লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এই বেলজিয়ান তারকা।

১৪টি ক্লিনশিট রাখার সুবাদে সেরা গোলরক্ষক মনোনীত হন এসি মিলানের জিয়ানলুইজি ডোনারুমা। ইন্টারের নিকোলো বারেলা ও আটালান্টার ক্রিশ্চিয়ান রোমেরো যথাক্রমে সেরা মিডফিল্ডারের ও ডিফেন্ডার নির্বাচিত হন। তবে হয়তো সেরার শিরোপা জিতেই ইতালিকে বিদায় জানাতে চলেছেন রোনালদো। তাঁর দল ছাড়া নিয়ে জল্পনা তুঙ্গে। পরের মরশুমে কোন দলের জার্সি গায়ে ৩৬ বছর বয়সী তারকাকে খেলতে দেখা যাবে, এখন সেটাই চর্চার প্রধান বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ