1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ফরাসি ওপেন না খেলার ঘোষণা ওসাকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৫৩ Time View

ফরাসি ওপেন থেকে না খেলার ঘোষণা দিয়েছেন বিশ্বের ২ নম্বর বাছাই নাওমি ওসাকা। খেলা শেষে নির্ধারিত সংবাদ সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই জাপানি টেনিস তারকা।

রবিবার ফরাসি ওপেনে নিজের প্রথম ম্যাচে জেতার পর ঘোষণা মতো সংবাদ সম্মেলনেও যাননি। এর পর নাওমি ওসাকার ১৫ হাজার ডলার জরিমানা করে বহিষ্কারের হুমকি দিয়েছিল আয়োজক কর্তৃপক্ষ। এবার ২৩ বছর বয়সী নাওমি ওসাকা নিজেই ফরাসি ওপেন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার দাবি, সংবাদ সম্মেলনে অংশ নিলে মনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

ফরাসি ওপেনের প্রথম ম্যাচে নাওমি ওসাকা জয় পেয়েছিলেন সহজেই। সোমবার টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি টুইট করে লেখেন, ‘২০১৮ সালের ইউএস ওপেন থেকে আমি মানসিক অবসাদে ভুগছি। আয়োজক কর্তৃপক্ষকে হয়তো আরও ভালোভাবে বিষয়টি বুঝিয়ে বলা উচিত ছিল। তবে আমি আমার এ সমস্যাকে এড়িয়ে যেতে পারি না। আমি সরে গেলে এই প্রতিযোগিতা, অন্য টেনিস খেলোয়াড় এবং বাকি সকলের জন্য ভাল হবে। সবাই তা হলে খেলায় মন দিতে পারবে।’

রবিবার প্রথম পর্বে প্যাট্রিসিয়া মারিয়া টিগকে হারিয়ে দেন ওসাকা। ৬-৪, ৭-৬ ব্যবধানে জয় পান তিনি।

বিশ্বসেরা খেলোয়াড় সেরেনা উইলয়ামসকে হারিয়ে দিয়ে দ্রুত আলোচনায় চলে এসেছিলেন নাওমি ওসাকা। ফরাসি ওপেন থেকে নাওমি সরে যাওয়ার সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। নাওমি ওসাকার প্রতি সমর্থন জানিয়ে সেরেনা বলেছেন, ‘আমি ওর কাছে থাকলে ওকে জড়িয়ে ধরতাম।’ শুধু সেরেনাই নন, অন্য তারকা খেলোয়াড়রাও সমর্থন জানিয়েছেন নাওমি ওসাকার প্রতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ