1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

বিমানে উঠতে দেয়া হয়নি ১১ পাকিস্তানি ক্রিকেটারকে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৫১ Time View

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে ঘরের মাঠে স্থগিত হয়েছে পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল)। টুর্নামেন্টের বাকি অংশ আয়োজন করা হচ্ছে আরব আমিরাতে। কিন্তু এ নিয়ে একের পর এক জটিল পরিস্থিতির মুখোমুখি হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নানা জটিলতার কারণে এখনো পর্যন্ত সব ক্রিকেটারকে মধ্যপ্রাচ্যের দেশটিতে উড়িয়ে নিতে পারেনি বোর্ড।

নানা জটিলতার পর একটি বাণিজ্যিক বিমানকে ভাড়া করা হয়েছিল শেষ ১৬ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে আরব আমিরাতে নেওয়ার জন্য। কিন্তু বিমানটি মোট ৫ জনকে নিয়ে উড়ে যায়। সাবেক অধিনায়ক সরফরাজসহ মোট ১১ ক্রিকেটারকে বিমানে চড়ার অনুমতি দেওয়া হয়নি।

ইএসপিএন রিপোর্ট করেছে, ১১ ক্রিকেটার এবং কর্মকর্তাকে একটি বাণিজ্যিক বিমানের বোর্ডিং পাস দিতেই অস্বীকৃতি জানানো হয়। যাদের মধ্যে ছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক সরফরাজ আহমেদও। লাহোর এবং করাচি থেকে এসব ক্রিকেটার ও কর্মকর্তাদের বিমানে ওঠার কথা। বিমানটি আবুধাবি যাওয়ার কথা কাতারের রাজধানী দোহা হয়ে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড ঠিক করেছিল, লাহোর এবং করাচি থেকে ২৫ মে দুটি চাটার্ড ফ্লাইটে করে আবুধাবি উড়িয়ে নিয়ে যাওয়া হবে পিএসএলে অংশ নিতে চলা প্রতিটি ক্রিকেটারকে। তবে এক সপ্তাহ কেটে গেলেও এখনো পর্যন্ত লাহোর ও করাচির হোটেলে কার্যত বন্দি হয়ে রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ