1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

৯ বছর পর ফাইনালে চেলসি, রিয়াল মাদ্রিদের বিদায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৪৩ Time View

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়ে ৯ বছর পর ফাইনালে উঠেছে চেলসি। বুধবার দিবাগত রাতে সেমিফাইনাল দ্বিতীয় লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে ২-০ গোলে (দুই লেগ মিলিয়ে ৩-১)। এর মধ্য দিয়ে অল ইংলিশ ফাইনাল নিশ্চিত হলো। আগামি ২৯ মে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও চেলসি।

এর আগে সবশেষ ২০১২ সালে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল চেলসি। এরপর গেল ৯ বছরে আর ফাইনালে ওঠা হয়নি তাদের। অবশেষে থমাস টাসেলের হাত ধরে প্রার্থিত ফাইনাল নিশ্চিত করলো তারা।

অবশ্য রিয়াল মাদ্রিদের জন্য চেলসির পাশাপাশি বড় বাঁধা ছিল তাদের কোচ টাসেল। জার্মান এই কোচের বিপক্ষে জিনেদিন জিদান কখনোই জিততে পারেননি। ২০১৬ সাল থেকে পাঁচবারের দেখায় হয়েছিলেন পরাজিত। ষষ্ঠবারেও পারেননি সেই পরিসংখ্যান বদলাতে।

ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে রাতে চেলসি প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে একটি গোল করে। রিয়াল বেশ কিছু সুযোগ তৈরি করেও সেগুলো থেকে গোল আদায় করে নিতে পারেনি।

ঘরের মাঠে ম্যাচের ১৮ মিনিটেই বেন কাহিলের ক্রস থেকে জালে বল জড়িয়েছিল চেলসির টিমো ওয়ার্নার। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এরপর করিম বেনজেমা গোল করে ফেলেছিলেন প্রায়। কিন্তু তার নেওয়া শট চেলসির গোলরক্ষক ইডুয়ার্ডো মেন্ডি বামদিকে ঝাপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন।

২৮ মিনিটের মাথায় লিড নেয় চেলসি। এ সময় ব্লুজদের কাই হাভেটজ রিয়ালের গোলরক্ষক থিবাউট কোর্তোয়ার মাথার ওপর দিয়ে বল পাস করেন। কিন্তু সেটি বারে লেগে ফিরে আসে। ফিরে আসা বলে হেড দিয়ে ফাঁকা পোস্টে জড়ান ওয়ার্নার। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংলিশ ক্লাবটি।

বিরতির পর চেলসি আরও উজ্জীবিত পারফরম্যান্স করে। সে তুলনায় রিয়াল ছিল কিছুটা নির্জীব। সুযোগ তৈরি করে চলে চেলসি। ৮৫ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় ডানদিক থেকে পুলিসিক বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন ম্যাসন মাউন্টকে। তিনি কাছ থেকে ডান পায়ের শট বল জালে পাঠান। তাতে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। ৯ বছর পর নিশ্চিত করে ফাইনাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ