1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

দেশে করোনায় আরও ৬৫ জনের মৃত্যু, শনাক্ত ১,৭৩৯

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মে, ২০২১
  • ৪২ Time View

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৬৪৪ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৩১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১ হাজার ৭৩৯ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৬৩ হাজার ৬৮২ জন।

আজ সোমবার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৮৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯১ হাজার ১৬২ জন।

২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪৩১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৯৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫ লাখ ১৮ হাজার ৪১০টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৫ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৩২ জন। এছাড়া চট্টগ্রামে ১৭, রাজশাহীতে ২, খুলনায় ৪, বরিশালে ২, সিলেটে ৬ এবং রংপুরে ২ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪২ জন পুরুষ এবং ২৩ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৫ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১১ হাজার ৬৪৪ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৪৭৬ জন এবং নারী ৩ হাজার ১৬৮ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৬ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৫, ৪১ থেকে ৫০ বছরের ৮, ৩১ থেকে ৪০ বছরের ৩ এবং ২১ থেকে ৩০ বছরের ২ এবং ১০ বছরের নিচে ১ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ