1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চেলসি ইরান যুদ্ধের সময় আমিরাতে ‘আয়রন ডোম’ পাঠায় ইসরায়েল ঢাকায় আজ ঝরতে পারে বজ্রবৃষ্টি, কমবে তাপমাত্রা অভিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৫০০ শয্যার মেডিকেল কলেজ ও উলশী খাল তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪

পরিবারে করোনার হানা, আইপিএল থেকে সরলেন অশ্বিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৪৫ Time View

আইপিএলের ১৪তম আসরের খেলা চলছে। মাঝপথে এসে সরে দাঁড়ালেন রবিচন্দ্রন অশ্বিন। তার পরিবারের একাধিক সদস্য করোনায় আক্রান্ত। তাই এমন সিদ্ধান্ত নিলেন তিনি। ভারতীয় দলের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়ে নজির গড়লেন দিল্লি ক্যাপিটালসের এই অফ স্পিনার।

গভীর রাতে টুইটারে অশ্বিন লিখেছেন, ‘আগামীকাল থেকে আইপিএল জগতে আমি থাকছি না। আমার পরিবার ও একাধিক কাছের মানুষ এই মুহূর্তে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। এমন কঠিন সময় তাদের পাশে থাকা নিজের কর্তব্য বলে মনে করি। যদি দেশে কোভিড অবস্থার উন্নতি ঘটে, তবেই ফের আইপিএল জগতে ফিরে আসব। ধন্যবাদ দিল্লি ক্যাপিটালস।’

এদিকে অশ্বিন নিজের টুইটার প্রোফাইলের নামও বদলে দিয়েছেন। এখন ‘স্টে হোম স্টে সেফ! টেক ইয়র ভ্যাক্সিন’ নামে পরিচিত তিনি।

ভারতজুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। এমন কঠিন অবস্থায় আইপিএল না খেলে নিজের পরিবার ও কাছের মানুষদের সেবা করার জন্য এমন চমকে দেওয়া সিদ্ধান্ত নিলেন অশ্বিন।

রোববার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সুপার ওভারে জয় পেয়েছে অশ্বিনের দল দিল্লি। তারপরেই এমন চমকে দেওয়া সিদ্ধান্ত নিয়ে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন ভারতীয় দলের ‘প্রফেসর’।

অশ্বিনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তার দল দিল্লি ক্যাপিটালস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ