1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৪১ Time View

করোনাভাইরাসের কারণে টানা ১৬ দিন পর দেশের অভ্যন্তরীণ রুটে আজ বুধবার সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, সকাল থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি অভ্যন্তরীণ ফ্লাইট যশোর ও চট্টগ্রামে গেছে। এ ছাড়া দিনব্যাপী অন্যান্য এয়ারলাইন্সগুলোর ফ্লাইট পরিচালনার কথা রয়েছে।

গতকাল মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সীমিত পরিসরে বুধবার থেকে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়। অনুমতি পাওয়ার পরপরই ফ্লাইট চালুর ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার।

তবে কোনো এয়ারলাইন্স কক্সবাজার ও রাজশাহী রুটে ফ্লাইট ঘোষণা করেনি।

গত ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ