1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

ভ্যানিটি ব্যাগে বিস্ফোরণ, দুইজন গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুলাই, ২০১২
  • ২০৭ Time View

রাজধানীর আগারগাঁওয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় মূল পরিকল্পনাকারী জোবায়ের হোসেন (২৮) ও তার সহযোগী নুরুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সামনে দিয়ে নিজের অফিসে যাওয়ার সময় রাস্তায় আয়েশার হাতব্যাগে থাকা বোমাটি বিস্ফোরিত হয়।

আয়েশা সিদ্দিকার সাবেক প্রেমিক জোবায়ের বোমাটি তার হাত ব্যাগে রেখেছিল বলে তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন।

শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লাহ জানান, হাসপাতালে চিকিৎসাধীন আয়েশার কাছ থেকে পুলিশ জানতে পারে সকালে আগারগাঁওয়ের ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে সামনে তার সঙ্গে সহকর্মী জোবায়েরের দেখা হয়। জোবায়ের তাকে একটি প্যাকেট দিয়ে সেটি অফিসে পৌঁছে দিতে বলে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইমাম হোসেন জানান, আয়েশাকে জিজ্ঞাসাবাদের এক ঘণ্টা পর জোবায়েরকে গ্রেফতার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, “আয়েশার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে সমস্যা শুরু হওয়ায় আয়েশাকে শিক্ষা দেওয়ার জন্য সকালে প্যাকেটে ভরে ওই বোমাটি তাকে দেয় জোবায়ের।”

জোবায়ের পুলিশকে জানান, নুরুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকায় তিনি ওই বোমাটি কেনেন।

পরে কাজীপাড়া এলাকা থেকে নুরুল ইসলামকেও গ্রেফতার করে শেরেবাংলা থানা পুলিশের বিশেষ দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ