1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ময়মনসিংহে মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৮৭ Time View

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে শাহজাহান মিয়া নামে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

এ সময় তার কাছ থেকে জাল বিমান টিকিট, জাল ভিসা ও ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতার শাহজাহান উপজেলার দত্তপাড়া গ্রামের আব্দুল জলিল মন্ডলের ছেলে।

র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় জানান, শাহজাহান গ্রামের সাধারণ মানুষদের বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা করে টাকা আত্মসাৎ করছে।

এছাড়া সে জালিয়াতির মাধ্যমে অনেককে ভুয়া নিয়োগপত্র ও জাল ভিসা তৈরি করে বিভিন্ন দেশে মানবপাচার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।

গ্রেফতার শাহজাহানসহ এ চক্রের অন্যান্যদের ধরে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ