1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

‘ধ্রুবতারা’: আবদুল্লাহ আল মামুনকে নিয়ে প্রামান্যচিত্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১২
  • ১২৭ Time View

বাংলাদেশের থিয়েটার টেলিভিশন ও চলচ্চিত্রের বহুমাত্রিক শিল্পসষ্ট্রা আবদুল্লাহ আল মামুনের ৭০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবনীর উপর একটি প্রামান্য চলচ্চিত্র নির্মিত হয়েছে। নাদেজদা ফারজানা মৌসুমি নির্মিত এ প্রামান্য চলচ্চিত্রটির নাম  ‘ধ্রুবতারা’। গত ১৫ জুলাই রোববার সন্ধ্যা ৭টায় এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় ঢাকা শিল্পকলা একাডেমীতে ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচি লেখক কবি সৈয়দ সামছুল হক,বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ ও মুক্তিযোদ্ধা জাদুগর ট্রাস্টবোর্ডের সদস্য মফিদুল হক, বিশিষ্ট নাট্যজন ও অভিনেতা আতাউর রহমান ,লেজার ভিশনের চেয়ারম্যান এ.কে.এম আরিফুর রহমান ও নির্মাতা নাদেজদা ফারজানা মৌসুমি প্রমুখ।

‘ধ্রুবাতারা’ প্রামান্য চলচ্চিত্র আবদুল্লাহ আল মামুনের জীবনের একটি সার সংক্ষেপ মাত্র। যাতে তুলে ধরা হয়েছে আবদুল্লাহ আল মামুনের বর্ণময় জীবনের সাফল্যের কথা। সে সঙ্গে আরও উঠে এসেছে তাঁর জীবনের দুঃখ বেদনার কথাও।

লেজার ভিশনের ব্যানারে  এ প্রামান্য চলচ্চিত্রটি ডিভিডিতে এখন দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ