1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত : কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৮৭ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত, যার লক্ষণ নেতিবাচকতা, মিথ্যাচার, ষড়যন্ত্র আর আগুন সন্ত্রাস। এমনকি জনগণ মনে করে এখন বিএনপির রাজনৈতিক আইসোলেশন থাকা দরকার।

আজ বৃহস্পতিবার সকালে সেতুমন্ত্রী সরকারি বাসভবনে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে আট লেন বিশিষ্ট নতুন সেতুর নির্মাণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জনগণের সম্পৃক্ততা ছাড়া এ দেশে কোনোদিন কোনো আন্দোলন সফল হয়নি, হবেও না। দেশে আন্দোলনের কোনো বস্তুগত পরিস্থিতি বিরাজমান নেই। সে কারণে তারা (বিএনপি) বার বার আন্দোলনের ডাক দিয়েও সাড়া না পেয়ে অবশেষে হেফাজতের ঘাড়ে ভর করেছে।

এ ছাড়া দেশের সিটি করপোরেশন এলাকাগুলোতে গণপরিবহনস চলাচলের অনুমতি দেওয়া প্রসঙ্গে সড়ক পরিবহর ও সেতুমন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগের কথা মাথায় রেখেই শর্তসাপেক্ষে সিটি করপোরেশনের এলাকায় গণপরিবহণ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে পরিবহণ মালিক-শ্রমিকেরা সরকারের বেঁধে দেওয়া শর্ত মানছেন না। সাধারণ যাত্রী থেকে শুরু করে জনগণ করোনাকে পাত্তাই দিচ্ছেন না। সামাজিক দূরত্ব না মেনে বরং অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, সড়ক ও সেতু বিভাগের সচিব নজরুল ইসলাম এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন।

২৩৩ মিটার দীর্ঘ দ্বিতীয় আট-লেন আমিন বাজার সেতুটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে চালু হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ