1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪০ Time View

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনসহ অন্যান্য বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে আইন প্রয়োগে কঠোর হওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

আজ সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি মন্ত্রিপরিষদের বৈঠকে যোগ দেন। আর মন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, চলমান লকডাউনসহ বিভিন্ন বিধিনিষেধের বিষয়ে আগামী বৃহস্পতিবার (৮ এপ্রিল) পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রবিবার (৪ এপ্রিল) প্রকাশিত প্রজ্ঞাপনে আজ সোমবার থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ জারি করা হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চলমান লকডাউনে জারি করা নির্দেশনাগুলো কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে আইন প্রয়োগে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বৈঠক শেষে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, লকডাউনের নির্দেশনা সবাইকে কঠোরভাবে মানতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। করোনার সংক্রমণ রোধে মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করতে চাই। লকডাউন দেওয়ায় আগের চেয়ে মানুষের আনাগোনা কমেছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বইমেলায় কঠোরভাবে নিয়ম মানা হচ্ছে। যদি এর ব্যত্যয় হয় তাহলে সরকার নতুনভাবে চিন্তা করবে। গণপরিবহনসহ অন্য কোথাও যদি সরকারের নির্দেশনা অমান্য করে তা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

করোনার ছড়িয়ে পড়া ঠেকাতে সাত দিনের লকডাউন শুরু হয়েছে আজ সোমবার ভোর ৬টা থেকে। নাগরিকদের জন্য নির্দেশনার একটি তালিকা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ