1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শাহজালালে লেবানন ফেরতদের কোয়ারেন্টিনবিরোধী বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪০ Time View

স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে লেবানন থেকে দেশে আসেন ২৭৮ জন বাংলাদেশি। তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে নেওয়ার কথা। তবে তাদের স্বজনরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোয়ারেন্টিনবিরোধী বিক্ষোভ শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেন যাত্রীরাও।

আজ সোমবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর্যন্ত এ নিয়ে উত্তেজনা ছিল বিমানবন্দরে।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইউরোপ ও ১২ দেশ থেকে যাত্রী পরিবহন নিষিদ্ধ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ১২ দেশের তালিকায় লেবাননও রয়েছে। ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। রাতে লেবানন থেকে আসায় ফ্লাইটটি নামতে দেওয়া হয়নি। কিন্তু দূতাবাসের উদ্যোগে মানবিক বিবেচনায় ফ্লাইটটি অবতরণ করতে দেওয়া হয়।

ফ্লাইটটিতে করে বৈরুত রফিক হারিরি এয়ারপোর্ট থেকে ২৭৮ যাত্রী আসে। যেহেতু নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশ থেকে ফ্লাইটটি এসেছে তাই সবাইকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানোর সিদ্ধান্ত হয়। তাতেই ক্ষিপ্ত হয়ে উঠেন যাত্রীরা।

যাত্রীর স্বজনরা ১ নম্বর আগমনী টার্মিনালের গেট ধরে টানাটানি শুরু করেন। কোয়ারেন্টিনবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। অন্যদিকে যাত্রীরাও কোয়ারেন্টিনে যাবেন না বলে চিৎকার শুরু করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ