1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

‘পাঠানে’ ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন শাহরুখ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৬৬ Time View

বলিউড বাদশা শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘পাঠান’। এ সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এ অভিনেতা। এর মাধ্যমে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতার তকমা এখন তার দখলে।

ভারতের চলচ্চিত্র সাংবাদিক, সামালোচক উমায়ের সাধু এক টুইটে লিখেছেন,শাহরুখ খান এখন অফিশিয়ালি ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। ‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ সিনেমায় শাহরুখ খানের পারিশ্রমিক নিয়ে অনেক দিন ধরেই নানা গুঞ্জন উড়ছে। গত বছর একটি সূত্র বলিউড হাঙ্গামা ডটকমে বলেন, ‘শাহরুখ ও আদিত্য চোপড়া ভাইয়ের মতো। তারা সিনেমা শুরুর আগেই পারিশ্রমিক নিয়ে কথা বলেন না। শাহরুখ যশরাজ ফিল্মসের লভ্যাংশ নেবেন এটি অলিখিত নিয়ম। পাঠান সিনেমার ক্ষেত্রেও ব্যতিক্রম হচ্ছে না। যশরাজ ফিল্মসের কাছ থেকে ৪৫ শতাংশ লভ্যাংশ নিচ্ছেন এই সুপারস্টার। এর মানে প্রতি ১০০ কোটি লাভের জন্য শাহরুখ ৪৫ কোটি রুপি পাবেন। লাভ যত বেশি হবে পারিশ্রমিক তত বাড়বে।’

গত বছরের নভেম্বরে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু হয়। এতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে। মুম্বাই ছাড়াও বিদেশে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় সালমান খানকে অতিথি চরিত্রে দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ