1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

হঠাৎ দেশে ফিরছেন সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৪৩ Time View

তুমুল আলোচনা -সমালোচনার মাঝেই দেশে ফিরছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ (সোমবার) বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশে অবতরণ করবেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান এই খবর নিশ্চিত করেছেন।

তৃতীয় সন্তানের জন্মের ক্ষণে পরিবারের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। গত ১৬ মার্চ বাংলাদেশ সময় ভোরে সাকিব-শিশির দম্পতির ঘরে আলো করে আসে তাদের তৃতীয় সন্তান। সে হিসেবে নবজাতকের বয়স ছয়দিন মাত্র। ফুটফুটে ছেলেকে ছেড়েই এবার জরুরিভিত্তিতে দেশে ফিরছেন সাকিব।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্তাদের নিয়ে বেফাঁস মন্তব্য করলে নতুন করে বিতর্কে জড়ান সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ঘিরে অসন্তোষ দেখা দিয়েছে বোর্ডে।

এ বিষয়ে গতকাল রোববার (২১ মার্চ) বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে বৈঠক করেন প্রভাবশালী বোর্ড পরিচালকরা। সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অসন্তোষ প্রকাশ করেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ও এইচপি ইউনিটের প্রধান নাঈমুর রহমান দুর্জয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ